ভোলার ছেলে মিজানুর রহমানের বিশেষ এওয়ার্ড লাভ

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলার ছেলে মিজানুর রহমানের বিশেষ এওয়ার্ড লাভ
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

মোঃ মিজানুর রহমান নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কারেকশন থেকে ২০২৫ সালে পেশাদারিত্বে অসাধারন দক্ষতার জন্য বেস্ট টিম প্লেয়ার এওয়ার্ড লাভ করেছেন। তিনি প্রোগ্রাম স্পেশালিস্ট টু পদে কর্মরত আছেন। ২০০৬ সালে তিনি আমেরিকায় অভিবাসন লাভ করেন । ভোলা এ রব স্কুল থেকে এসএসসি, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং এ অনার্সসহ মাস্টার্স করেছেন। তিনি কমনওয়েলথ ইয়ুথ প্রোগ্রামের অধীন ডিপ্লোমা ইন ইয়ুথ ডেভেলপমেন্ট ওয়ার্ক এবং চাইল্ড এডুকেশনের উপর ডিপ্লোমা ডিগ্রী লাভ করেছেন। তিনি ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ নিবাসী গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার (অবঃ) আলহাজ্ব মোঃ শাহজাহান ও স্কুল শিক্ষিকা সাহানারা বেগমের জেষ্ঠ পুত্র। তিনি বিবাহিত ও এক পুত্র সন্তানের জনক।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৭   ৫৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ