ভোলায় এনসিপির নবগঠিত কমিটি স্থগিতের দাবি

প্রচ্ছদ » জেলা » ভোলায় এনসিপির নবগঠিত কমিটি স্থগিতের দাবি
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

এনসিপির ভোলা জেলার নবগঠিত আহ্বায়ক কমিটি স্থগিত করে তৃণমূলকে প্রাধান্য দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পূর্নগঠনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে ভোলা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এনসিপির জেলা নবগঠিত কমিটির বেশিরভাগ সদস্যরা।

সংবাদ সম্মেলনে এনসিপির ভোলা জেলার নবগঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব মো. ইয়াছিন আরাফাত বলেন, গত ৮ ডিসেম্বর ভোলা জেলার এনসিপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি প্রকাশের পরপরই জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনিয়ম ও অবিচারের অভিযোগে ৪০জন পদত্যাগের সিদ্ধান্ত নেন। আমরা আমাদের অবস্থান থেকে সবাইকে শান্ত রাখার চেষ্টা করছি। আশ্বস্ত করছি যে, তৃণমূলকে মূল্যায়নের দাবীটি আমরা কেন্দ্রকে আনুষ্ঠানিকভাবে জানাবো। তাদের সম্মতি ও আলোচনার ভিত্তিতে আজকে আমরা সংবাদ সম্মেলন করেছি।

তিনি আরও বলেন, তৃণমূলকে উপেক্ষা করে মনগড়া কমিটি ঘোষণার আগে কোনো আলোচনা বা মতামত নেওয়া হয়নি। কমিটির ২০ জন সদস্য আমাদের তৃণমূলের পরিচিত নন, যা স¤পূর্ণ মনগড়া বা তৃণমূলবিচ্ছিন্ন সিদ্ধান্ত। যোগ্য ও পরিশ্রমী নেতাদের মূল্যায়ন না করা এবং ব্যক্তিগত সুপারিশ ও বায়াসড রেকমেন্ডেশনের ভিত্তিতে কমিটি দেওয়া হয়েছে। মূলত যোগ্য ব্যক্তিদের যোগ্য পদে রাখা হয়নি।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সদস্য সচিব তাজিন রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক, সহসাংগঠনিক সম্পাদক মো. রাকিব, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম, সদস্য মহিউদ্দিন, নাসরিন জাহানসহ প্রমূখরা।

বাংলাদেশ সময়: ২৩:২৮:০৯   ২১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ