লালমোহনে নবনির্মিত সড়ক উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রচ্ছদ » লালমোহন » লালমোহনে নবনির্মিত সড়ক উদ্বোধন করলেন জেলা প্রশাসক
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় ২ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৭৩৯ টাকা ব্যয়ে নবনির্মিত সড়ক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট থেকে বর্ণালী সড়ক পর্যন্ত আরসিসি সড়ক উদ্বোধন করেন তিনি। লালমোহন পৌরসভার বাস্তবায়নে এবং উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের আওতায় এই সড়কটি নির্মাণ করা হয়।

এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

বাংলাদেশ সময়: ২৩:২৭:২৫   ১৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
লালমোহনে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
লালমোহনে শিক্ষার মানোন্নয়নে মা ও অভিভাবক সমাবেশ
লালমোহনে পুলিশি অভিযানে ১১ পিস ইয়াবাসহ তরুণ গ্রেফতার
লালমোহনে খামারের কুটার ছাউনিতে আগুন, ২০ লাখ টাকার ক্ষতির চেষ্টা
লালমোহনে ব্রিজের এপ্রোচ সড়কের বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কা
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
লালমোহনে খাল থেকে বাকপ্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার
লালমোহনে নিজ বসতঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার



আর্কাইভ