নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের জেনারেল বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রচ্ছদ » জেলা » নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের জেনারেল বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন এবার শুরু করেছে জেনারেল হাসপাতালের কার্যক্রম। নিজাম-হাসিনা ফাউন্ডেশনের দাতব্য চক্ষু হাসপাতালের পর এবার চালু হয়েছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন জেনারেল হাসপাতাল। বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন আহমদ অসহায় দরিদ্র মানুষের জন্য এই হাসপাতাল স্থাপন করেছেন।

ঊুধবার (১০ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধনের মাধ্যমে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান হাসিনা নিজাম, নাসির উদ্দিন আহমেদ (পাভেল), রিয়াজ উদ্দিন আহমেদ, রাইয়ান উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক ডাঃ ফয়সাল আবেদীন রাকিবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনের প্রথম দিন থেকেই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। প্রচুর সংখ্যক বিভিন্ন রোগী চিকিৎসা সেবা নিতে এসেছেন। যারা এর আগে কখনও ডাক্তারের চিকিৎসা সেবা পুরোপুরি নিতে পারেনি নিজের অসহায়ত্বের জন্য, তারাই আসছেন নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা নিতে। বাংলাদেশের স্বাধীনতার বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে এই হাসপাতালে পুরো মাস জুড়ে সকল রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হবে।

এই হাসপাতালে এর আগে হতদরিদ্র মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হতো। এখন থেকে কার্ডিওলজি, মেডিসিন, শিশু ও গাইনি বিভাগে স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়া হবে।

গরিব, অসহায় ও দুস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসা এবং সামর্থ্যবানদের জন্য ন্যায্যমূল্যে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ মেডিকেল টেকনোলজিস্টদের মাধ্যমে প্রতিদিনই এখানে সর্বনিু খরচে সব ধরনের ল্যাবরেটরি পরীক্ষা করানো হবে।

প্রতিদিন সকাল-বিকাল বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে মেডিসিন, ডায়াবেটিস, গাইনি, শিশু, চর্ম ও যৌনরোগ, কার্ডিওলজি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোলজি ও অন্যান্য বিভাগের চিকিৎসা সেবা পাওয়া যাবে। গরিব রোগীদের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর বিশেষ সুযোগ রয়েছে। পাশাপাশি প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সবার জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেশার মাপা ও প্রাইমারি হেলথ চেকআপ করা হবে।

উদ্বোধন শেষে নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজামউদ্দিন জানান, মানবসেবার এই লক্ষ্যকে সামনে রেখে হাসপাতালটি জেনারেল বিভাগ চালুর মাধ্যমে চিকিৎসাসেবার পরিধি আরও বাড়িয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ জেলার মানুষের কাছে আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ০:২৪:২৩   ১৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়: মেজর অব: হাফিজ
ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
বাপেক্স এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের বিষয়ে মতবিনিময় সভা
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী, আচরণবিধি মানতে ডিসির কঠোর নির্দেশনা
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
উপকূলে কমেছে পরিযায়ী পাখির আশ্রয়স্থল
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন



আর্কাইভ