ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার

প্রচ্ছদ » জেলা » ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় বিএনপি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ নভেম্বর ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির সকল প্রকার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। আজ উল্লেখিত স্থগিতাদেশ নির্দেশক্রমে প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে ভোলা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সব কার্যক্রম পরিচালনায় আর কোন বাধা থাকবে না।

ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, কেন্দ্র থেকে কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি।

প্রসঙ্গত, চলতি বছরের ১ নভেম্বর দুপুরে ভোলা জেলা শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে সাংবাদিক পুলিশসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন। এতে সে সময় উত্তপ্ত হয়ে উঠে ভোলার রাজনৈতিক পরিবেশ। পরে ওই দিন ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ০:২৩:৪৭   ২৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ