মোকাম্মেল মিশু ॥
বাংলাদেশ দুর্যোগ প্রবণ একটি দেশ। বাংলাদেশের মধ্যে দুর্যোগের ঝুঁকিতে যেসব জেলা রয়েছে দ্বীপজেলা ভোলা তার মধ্যে অন্যতম। এ জেলার মানুষকে দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। একই সাথে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা)-এর উদ্বোধন করা হয়।
১০ ডিসেম্বর দিনব্যাপী এ কর্মশালায় ভোলা জেলার ৭ উপজেলা থেকে বিভিন্ন শ্রেণী পেশার অংশীজনরা অংশগ্রহণ করেন। মহিলা বিষয়ক অধিদপ্তর, ব্র্যাক, এবং ইউএন উইমেনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) ভোলা চ্যাপ্টারের উদ্বোধনের পর দিনব্যাপী দি প্যাপিলন হোটেল অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন উপজেলা থেকে আগত নারীরা তাদের মতামত তুলে ধরেন।
ভোলা জেলার প্রত্যন্ত অঞ্চলসহ বিচ্ছিন্ন চরাঞ্চলে মানুষকে দুর্যোগ পূর্ব. দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে বিশেষ করে নারী, পুরুষ, মেয়ে, ছেলে, প্রতিবন্ধী ব্যক্তি এবং লিঙ্গ বৈচির্ত্যময় মানুষের ভিন্ন ভিন্ন চাহিদা ও সংকটকে চিহ্নিত করে তাদের জন্য মানবিক কর্মপরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন করার উদ্দেশ্য নিয়ে জিহা ভোলা চ্যাপ্টারের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলার জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলার সিভিল সার্জন ডাঃ মু. মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ বেলাল হোসেন, ভোলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকমোঃ ইকবাল হোসেন, সমাজ সেবা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর রজত শুভ্র সরকার, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা সৈয়দ মোঃ আজিম উদ্দিন, প্রজেক্ট লিড আব্দুল লতিফ খান, জেন্ডার এন্ড ইনক্লুশন ¯েপশালিস্ট মর্জিনা খাতুন, ক্যাপাসিটি বিল্ডিং ¯েপশালিস্ট, আমিন উদ্দিন এবং ডিস্ট্রিক ম্যানেজার রেখা ইয়াসমিন।
এসময় প্রধান অতিথি ডাঃ শামীম রহমান বলেন, জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন যে গুরুত্বপূর্ন কাজটি করবে তা হলো দুর্যোগে নারীর অর্ন্তভূক্তি। আমরা সিসিপি ভলান্টিয়ারে নারী ৫০% রাখার কারণে ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয় ইউ এন পুরস্কার পেয়েছিলাম। বড় বড় কাজের সময় নারীদের কথা আামাদের মনে থাকে না, ভুলে যাই। কিন্তু বাড়িতে কোনো কিছু না পেলে কে খোঁজে দেয়, নারীরা। দুর্যোগেও নারীরা অগ্রণী ভূমিকা পালন করে। তারা সন্তানদের আগলে রাখে, বয়স্কদের আগলে রাখে। দুর্যোগে নারীদের অর্ন্তভূক্ত না করলে কিভাবে হবে? তাদেরকে দুর্যোগের সকল কাজে অর্ন্তভক্তূ করতে হবে।
এছাড়াও তিনি ভোলা জেলা জিহার উদ্বোধন ঘোষণা করেন এবং একই সাথে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনী উপলক্ষে তার প্রতি সংহতি জানিয়ে স্বাক্ষরতা কর্মসূচিতে জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক, সিভিল সার্জন, ডিআরআরও, ডেপুটি ডিরেক্টর সমাজসেবা, ডেপুটি ডিরেক্টর মহিলা বিষয়ক অধিদপ্তর স্বাক্ষর প্রদান করেন। কো-চেয়ারসহ অংশগ্রহণকারীবৃন্দও স্বাক্ষর প্রদান করেছেন।
বিশ্ব মানবাধিকার দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনি দিন। এরকম একটি মোক্ষম মহুর্তে এরকম একটি আয়োজনকে স্বাগত জানিয়েছেন ভোলার সুশীল সমাজের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ০:২৩:০৫ ১৬১ বার পঠিত