
মোঃ তানজিল ॥
ভোলা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত “এআই অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ইংরেজিতে দক্ষতা অর্জন” শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই কর্মশালাটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসরাফিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর জামাল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক সহযোগী অধ্যাপক মাহবুব আলম। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক কাজী হাসান এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আব্দুর রহিম সরদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ মাসুদ।
উপস্থিত ছিলেন, কর্মশালার সমন্বয়ক ও প্রশিক্ষক সহকারী অধ্যাপক হুমায়ুন কবির স্যার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাবেদ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা হিসাববিজ্ঞান বিভাগের এমন সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের মধ্যে যারা ভালো ফলাফল করেছে তাদের ক্রেস্ট তুলে দেন।এবং অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করেন।
বাংলাদেশ সময়: ০:১৮:০৯ ৯৪ বার পঠিত