ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হল আন্তার্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান।

মহিলা অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ইকবাল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, “আমার মা আমার পৃথিবী। কেননা মা ছাড়া আমি কিছু ভাবতেই পারিনা। আমি মনে করি প্রতিটি নারীর মধ্যে রয়েছে এমন মহিয়সী গুণ যা একটি জাতিকে শিক্ষিত করে তোলার জন্য যথেষ্ট। আর সেটাই প্রমান করে দেখিয়েছেন মহিয়সী নারী বেগম রোকেয়া। তাই সকল নারীকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বেগম রোকেয়া হলেন শ্রেষ্ট অনুকরণীয় ব্যক্তিত্ব”।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে নিজের জীবন সংগ্রামে সফলতার কিছু অংশ তুলে ধরেন ভোলা জেলা পর্যায়ে অদম্য নারী পুরস্কারে ভূষিত, লালমোহন উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ সরকারের মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ সচিব সাবিনা ইয়াছমিন।

---

তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ খালেদা খানম,জাতীয় মহিলা সংস্থার ভোলা জেলা অফিসার শাহ এমরান, যুব উন্নয়নের সহকারী পরিচালক মোঃ মোকাদ্দেস আলী এবং সংগ্রামী নারী ফারজানা আফরোজ, কহিনুর বেগম ও নিগারুন নাহারসহ বেশ কয়েকজন সফল নারী।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহিম হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজম, জেলা তথ্য অফিসার মোঃ নুরুননবী, সদর থানার নবাগত ওসি মোঃ মনিরুল ইসলাম এবং সফল নারীদের মধ্যে র্ব্যাকের প্রজেক্ট অফিসার রেখা ইসলাম, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশিদা বেগমসহ সরকারি বেসরকারি সংস্থার আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আয়োজনের শেষ পর্বে উপসচিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের ১০ জন অদম্য নারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ১৭:২৫:০৮   ৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়: মেজর অব: হাফিজ
ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
বাপেক্স এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের বিষয়ে মতবিনিময় সভা
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী, আচরণবিধি মানতে ডিসির কঠোর নির্দেশনা
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
উপকূলে কমেছে পরিযায়ী পাখির আশ্রয়স্থল
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন



আর্কাইভ