ভোলায় ঐতিহ্যবাহী ‘ধান কাটা ও নবান্ন উৎসব’ অনুষ্ঠিত

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় ঐতিহ্যবাহী ‘ধান কাটা ও নবান্ন উৎসব’ অনুষ্ঠিত
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় কৃষকদের মাঝে উৎসাহ সৃষ্টি এবং গ্রামীণ লোকজ সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে ঐতিহ্যবাহী ধান কাটা ও নবান্ন উৎসব-১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা সদর-এর উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার আলিনগরের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কায়সার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা সদর-এর উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক।

অনুষ্ঠানে গ্রামীণ ঐতিহ্যবাহী কায়দায় ধান কাটা প্রদর্শন এবং হেমন্তকালীন পিঠা আয়োজনের মাধ্যমে নবান্ন উৎসব উদ্যাপন করা হয়। এতে বিভিন্ন এলাকার কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, আধুনিক কৃষির পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ এবং কৃষকদের মাঝে উৎসাহ বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃষি ও গ্রামীণ সংস্কৃতি জাগ্রত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭:২২:৫৭   ৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
ভোলার সম্ভাবনা কবে কাজে লাগবে
জিজেইউএস’র শাখা হিসাবরক্ষকদের নীতিমালা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
নৌকা তৈরি করে শত শত পরিবারের ভাগ্য বদল
ভোলার চরে ক্যাপসিকাম বিপ্লব, দেশে ৪ বছরে উৎপাদন বেড়ে ৩ গুণ
ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
মেঘনার চরে জোয়ার-ভাটার জীবনে বেঁচে থাকার সংগ্রাম
ভোলায় এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৮০০ টাকায়
চরফ্যাশনে তরমুজ চাষে বিপ্লব
ভোলায় ধান-চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন



আর্কাইভ