ভোলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রচ্ছদ » খেলা » ভোলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”, তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে ভোলায় জেলা ক্রীড়া অফিসের” সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ভোলা চিলড্রেন প্রতিবন্ধী স্কুল মাঠে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার সময় অত্যন্ত আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে এ আয়োজনটির সমাপ্তি ঘটে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) এর আওতায় ভোলা জেলার ০২টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। ভোলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনসালটেন্ট ফিজিওথেরাপি ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান, ভোলা’স চিল্ড্রেন প্রতিবন্ধী স্কুলে চেয়ারম্যান ও দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন।

---

আরও উপস্থিত ছিলেন, ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী স্কুলের ট্রাস্টি সদস্য মোঃ আবু তাহের, পরিচালক মোঃ ইসমাইল, বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক কবির। সাংবাদিক প্রভাষক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম।

অত্র ক্রীড়া প্রতিযোগিতায় বল নিক্ষেপ, দৌঁড়, স্ট্যান্ডিং লং জাম্প মোরগ যুদ্ধসহ বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী সকলকেই নাস্তা ও পুরস্কার দেয়া হয়।

এসময় বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা ও সমাজের এক অবিচ্ছেদ্য অংশ, আমাদের মত তাদেরও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, বর্তমান যুগে ছেলেমেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। এ সময় প্রচুর ক্রীড়া মোদী দর্শক উপস্থিত থেকে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৭:২০:৩৮   ৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে ডা. আজাহার উদ্দিন ফ্রিজ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
চরফ্যাশনে বেওয়ারিশ কুকুর আতঙ্ক, কামড়ে আহত অর্ধশত নারী পুরুষ
ভোলায় জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় স্কুল ছাত্রদের ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত
ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী স্কুলে ইনক্লুসিভ প্যারা স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত
লালমোহনে ‘রান উইথ নাঈম’ ম্যারাথন দৌড় কর্মসূচি অনুষ্ঠিত
ভোলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ



আর্কাইভ