পিতা ও পুত্রকে আটকে রেখে নির্যাতন: পুলিশের সহযোগীতায় উদ্ধার আটক-৩

প্রচ্ছদ » অপরাধ » পিতা ও পুত্রকে আটকে রেখে নির্যাতন: পুলিশের সহযোগীতায় উদ্ধার আটক-৩
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্ট্যাম্পের পর মামলা করায় বাবা ও ছেলেকে রাস্তা থেকে তুলে নিয়ে কয়েক ঘন্টা আটকে রেখে মধ্যযুগীও কায়দায় বর্বর নির্যাতন করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশের সহযোগীতায় ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত রায়হান, ছাইদুল ও ইয়ামিনসহ তিনজনকে আটক করেছেন।

আহতরা হলেন, সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহমাদার গ্রামের গোলদার বাড়ির আবুল কামাল (৬৩) ও তার ছেলে মো: উজ্জল (৩৬)।

সোমবার রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা এলাকার মুন্সি বাড়িতে তাদের আটক রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ আহতদের।

আহতরা অভিযোগ করে জানান, জমিজমার বিরাধকে কেন্দ্র করে প্রায় দুই মাস আগে তাদের বাবা-ছেলেকে রাস্তা থেকে তুলে এনে ভয়ভীতি দেখায় পার্শবর্তী এলাকার বিল্লাল, মাসুদ, হারুন গংরা স্ট্যা¤েপ স্বাক্ষর নিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবী করেন। এরপর তারা আদালতে মামলা করলে ক্ষিপ্ত হন।

এঘটনার পরিপ্রেক্ষিত সোমবার রাতে তাদের স্থানীয় তেমাথা এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বিল্লাল, মাসুদ, হারুন, রায়হান, ইয়ামিন সাইদুল ও আবু গংসহ ১৫/১৭ জন। পরে বাপ্তা এলাকার মুন্সি বাড়িতে আটকে বেঁধে রেখে রড, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মধ্যযুগীও কায়দায় বর্বর নির্যাতন চালান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশের সহযোগীতায় ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের আত্মীয় স্বজনদের সহযোগীতায় ভোলা ২৫০। শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। ঘটনার জড়িতের অভিযোগে ঘটনাস্থল থেকে রায়হান, ছাইদুল ও ইয়ামিনসহ তিন জনকে আটক করে পুলিশ। এঘটনায় জড়িতদের উপযুক্ত বিচারের দাবী করেন তারা।

এব্যাপারে অভিযুক্তেদর সাথে যোগাযোগ ও ফোন করলে তাদের পাওয়া যায়িন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, এই ঘটনায় পুলিশ রাতেই তিনজনকে আটক করেছে। বাবা-ছেলের পক্ষ থেকে ভোলা মডেল থানায় একটি মামলা করেছেন। বাকীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৬:০১   ২৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ