লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রচ্ছদ » লালমোহন » লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



---

শাহিন আলম মাকসুদ, লালমোহন ॥

ভোলার লালমোহনে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়েজনে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। দিবসটির উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. শাহ আজিজ।

এরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান লিটন’র সভাপতিত্বে এবং সাবেক সাধারণ স¤পাদক মোঃ জাহিদুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানুল হক, সরকারি শাহবাজপুর কলেজের প্রভাষক মোঃ ফয়সাল হোসেন, ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক এডভোকেট কুন্তলা সিকদার, সদস্য ইমরান আতিক রাজিব, বদরপুর কলেজর প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান, লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মাহাবুব আলম ও সাবেক যুগ্ম স¤পাদক শাহীন আলম মাকসুদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে প্রত্যেকটি পরিবার থেকে প্রতিরোধ শুরু করতে হবে। এছাড়া দুর্নীতি প্রতিরোধের জন্য সবাইকে স্বোচ্ছার হতে হবে। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত আলোচনা করলে শিক্ষার্থীরাও দুর্নীতির বিরুদ্ধে সচেতন হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বাংলাদেশ সময়: ১৭:১২:২৪   ৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়: মেজর অব: হাফিজ
ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
লালমোহনে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে ডা. আজাহার উদ্দিন ফ্রিজ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, উৎকণ্ঠা
লালমোহনে পৌর যুবদলের শাখার প্রধান কার্যলয় উদ্বোধন
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক
অস্বাস্থ্যকর পরিবেশে রুটি তৈরির দায়ে লালমোহনে বেকারি মালিককে জরিমানা
বিএনপি সকল দুঃসময়েই হিন্দুদের নিরাপত্তা বিধানে কাজ করে থাকে: মেজর অব: হাফিজ



আর্কাইভ