লালমোহনে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা

প্রচ্ছদ » নারী ও শিশু » লালমোহনে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’- এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা স্বরূপ তাদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

জয়িতা সম্মাননাপ্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোসা. রাবেয়া, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সাবিনা ইয়াসমিন, সফল জননী নারী কোহিনুর বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী স্বপ্না বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা মাইনুর বেগম।

এর আগে, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়ার সঞ্চালনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, তথ্য সেবা কর্মকর্তা খাদিজা খানম রিপা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান লিটন, সাধারণ সম্পাদক কুন্তলা শিকদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৫৬   ১২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


সরকারি শিশু পরিবারের কোমলমতি শিশু কিশোরদের মধ্যে গিফট বক্স বিতরণ
লালমোহনে তালাকপ্রাপ্তা স্ত্রীর পাওনা না দিয়ে ১৭টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ
বাউফলে বোরহানউদ্দিনের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজাপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও নৃশংস মারধর, স্বর্ণালঙ্কার লুট
চরফ্যাশনে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে
ইলিশায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
চরফ্যাশনে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, মরদেহ রেখে পাললো স্বামী
ধর্ষণ চেষ্টার বিচার নিয়ে থানায় যাওয়ায় মারধর, ভিক্টিমসহ আহত ৩
মাদ্রাসার গাফিলতির ফলে শিশু শিক্ষার্থীর মৃত্যু
ভোলায় সতীনসহ তিন আসামি অব্যাহতি পাওয়ায় আদালতে বাদীর বিষপান



আর্কাইভ