বোরহানউদ্দিনে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



---

আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিন থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জকে বোরহানউদ্দিন প্রেসক্লাবের সদস্যদের সাথে মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক সৌজন্য সাক্ষাৎ হয়। ওসি মনিরুজ্জামান এ সময় তিনি তার আলোচনায় মাদক দ্রব্য, জুয়া, সন্ত্রাসী কর্মকান্ড ও জ্বীনের ব্যবসা বন্ধ করার জন্যে সাংবাদিকদের সহযোগীতাসহ সত্য ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

এসময় সাংবাদিকরা সদ্য যোগদানকৃত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকরা বলেন, একটি গ্রুপ রয়েছে যারা মিথ্যা মামলা দিয়ে সাধারন লোককে হয়রানী করে এবং কতিপয় দালাল এদেরকে সহযোগীতা করে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে সর্তক থেকে কাজ করার আহ্বান জানান। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সোমবার বোরহানউদ্দিন থানায় যোগদান করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক শাহাজাদা আখন, সদস্য হাসান তালুকদার, মেহেদী হাসান মোরশেদ, হাসনাইন হাওলাদার। অন্য সাংবাদিকরা হলেন, অঞ্জন কুমার, হেলাল মুন্সি, গিয়াসউদ্দিন, তামিম ইকবাল, মোঃ নুরনবী সরকার, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ পন্ডিত, সাধারণ সম্পাদক এএসটি আকতার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৩৩   ১৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে ইলিয়াসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও সুষ্ঠু বিচারের দাবি
বোরহানউদ্দিনে সরকারি বন্দোবস্তকৃত জমিতে ঘর নির্মাণে বাধা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
বোরহানউদ্দিনে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর গলিত মরদেহ উদ্ধার
বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর মাইনুদ্দিন হত্যার প্রধান আসামী চট্টগ্রামে গ্রেপ্তার
বোরহানউদ্দিনে ৬৯০ পিস ইয়াবা ও গাঁজাসহ ৫ কারবারি গ্রেফতার
বোরহানউদ্দিনে মোটরসাইকেল চুরি, GPS ট্র্যাকিংয়ে লাহারহাট থেকে উদ্ধার
ভোলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ যাত্রী আহত
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন
বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত



আর্কাইভ