
স্টাফ রিপোর্টার ॥
ভোলা ডায়াবেটিক সমিতির সভাকক্ষে আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যার মরহুম মোস্তফা মিয়াজীর স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ভোলা ডায়াবেটিক সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে মরহুমের কর্মজীবন ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়া মোহাম্মদ ইউনুছ, সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল মালেক, সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, সাবেক অধ্যক্ষ জাহানজেব আলম টিটব, সাবেক অধ্যক্ষ খালেদা খানম, ভোলা জেলা বিএনপির সাবেক সেক্রেটারী হারুন অর রশিদ টুম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক খোকন গোলদার প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন, খলিফাপট্টি ফেরদাউস হাফেজিয়া মাদ্রাসার হাফেজ মোঃ জাকারিয়া।
এসময় বক্তারা বলেন, মরহুম মোস্তফা মিয়াজী ছিলেন ভোলা ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ও নির্বাহী কমিটির সম্মানীত সদস্য। তিনি বন্ধুজন পরিষদ এর একজন নিবেদিত সম্মানিত সদস্য। ভোলা জেলা বিএনপির বিভিন্ন কর্মকান্ডে তিনি ছিলেন নিবেদিত এক কর্মবীর। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তিনি নির্লোভ এবং সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন। আলোচকবৃন্দ তার মৃত্যুতে একজন ভালো মানুষ হারিয়েছেন বলে উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১৭:০৪:২৬ ১৩৭ বার পঠিত