খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমোহনে কৃষক দলের দোয়া ও মোনাজাত

প্রচ্ছদ » রাজনীতি » খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমোহনে কৃষক দলের দোয়া ও মোনাজাত
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলার লালমোহনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) লালমোহন পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব দ্বায়রা জামে মসজিদে এ দোয়া মোনাজাত আয়োজন করেন লালমোহন উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস উদ্দিন।

দোয়া মোনাজাতে মাদ্রাসার হাফেজ, মুসল্লীসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। কৃষক দলের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকেও দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ২১:৩৫:০৩   ১১৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

রাজনীতি’র আরও খবর


ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়: মেজর অব: হাফিজ
ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবার ফ্যামিলি কার্ড পাবে: নয়ন
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী, আচরণবিধি মানতে ডিসির কঠোর নির্দেশনা
ক্ষমতা নয়, মানব কল্যাণে রাজনীতি করি: মায়ের দোয়া অনুষ্ঠানে তারেক রহমান
ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
‎জামায়াতের ঐক্যের নামে বিশ্বাসঘাতকতা ও প্রোপাগান্ডার প্রতিবাদে ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
বিএনপি ক্ষমতায় গেলে অপরাধমুক্ত সমাজ গড়বে: নুরুল ইসলাম নয়ন
চরফ্যাশন পৌর শাখার তাঁতীদলের মতবিনিময় সভা ও কমিটি গঠন



আর্কাইভ