খালেদা জিয়ারের সুস্থতার জন্য চরফ্যাশন পৌর যুবদলের দোয়া-মোনাজাত

প্রচ্ছদ » চরফ্যাশন » খালেদা জিয়ারের সুস্থতার জন্য চরফ্যাশন পৌর যুবদলের দোয়া-মোনাজাত
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি।।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারের দ্রুত সুস্থতা কামনায় ভোলার চরফ্যাশন উপজেলা সদর শরিফপাড়া ইয়াকুব আলী জামে মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে আছর নামাজের পর চরফ্যাশন পৌর যুবদলের আয়োজনে এই দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

---‎চরফ্যাশন পৌর যুবদলের আহ্বায়ক আবুবকর মিল্টনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাশেদুল হাসান নয়নের সঞ্চালনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল প্রমুখ। এছাড়াও চরফ্যাশন পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের কয়েকশো নেতাকর্মী এই অনুষ্ঠানে অংশ নেন।

---‎বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কেবল তাঁর পরিবারের জন্য নয়, পুরো দেশের জন্য একটি আশীর্বাদ। তিনি একজন দেশপ্রেমিক নেতা এবং গণতন্ত্রের অদম্য রক্ষক। আমরা তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য আন্তরিক দোয়া করি। দেশের মঙ্গলের জন্য আমাদের প্রত্যেকের দোয়া অপরিহার্য।

‎পরিশেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন শরিফপাড়া ইয়াকুব আলী জামে মসজিদের ইমাম মাওলানা নূর মোহাম্মদ।

বাংলাদেশ সময়: ১৮:২৪:১৭   ২৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনের দুলারহাটে নৌবাহিনী–পুলিশের যৌথ ফুট পেট্রোলিং
চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবার ফ্যামিলি কার্ড পাবে: নয়ন
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে চরফ্যাশনে চলচ্চিত্র প্রদর্শনী ও উঠান বৈঠক
চরফ্যাশনে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ২
চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস
‎জামায়াতের ঐক্যের নামে বিশ্বাসঘাতকতা ও প্রোপাগান্ডার প্রতিবাদে ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
বিএনপি ক্ষমতায় গেলে অপরাধমুক্ত সমাজ গড়বে: নুরুল ইসলাম নয়ন
চরফ্যাশন পৌর শাখার তাঁতীদলের মতবিনিময় সভা ও কমিটি গঠন



আর্কাইভ