পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ভোলায় কর্মবিরতি

প্রচ্ছদ » জেলা » পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ভোলায় কর্মবিরতি
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



---

মোঃ বেল্লাল নাফিজ ॥

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় ভোলায়ও কর্মবিরতি চলছে। বুধবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে ভোলা সদর উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মবিরতিতে অংশ নেন।

ভোলা সদর উপজেলার চরসেমাইয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মেজবাহ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতি, টাইম স্কেল, বেতন-গ্রেড সংশোধন ও নিয়োগবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবি কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করলেও আশ্বাস ছাড়া কার্যকরের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

---

উপজেলার পূর্ব ইলিশার পরিবার কল্যাণ পরিদর্শিকা আফিয়া আক্তার বলেন, “আমরা বছরের পর বছর মাঠে কাজ করি। পরিবার পরিকল্পনা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জীবনের ঝুঁকি নিয়েও কাজ করি। অথচ আমাদের ন্যায্য অধিকার আজও নিশ্চিত হয়নি। বাধ্য হয়েই আমরা কর্মবিরতিতে নামতে বাধ্য হয়েছি।”

উপালোর ভেদুরিয়া ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী হাসনা হেনা জানান, “নিয়োগবিধি বাস্তবায়নে স্পষ্ট নির্দেশনা নেই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মবিরতি চলবে।

---

তারা জানান, সমস্যার সমাধান না হলে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে।

এদিকে কর্মবিরতির কারণে পরিবার পরিকল্পনা দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রম গর্ভনিরোধক বিতরণ, পরিবার কল্যাণ সংক্রান্ত পরামর্শ, জরুরি ফলোআপসহ বিভিন্ন সেবা ব্যাহত হচ্ছে। সেবাপ্রার্থীদের অনেককে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।

স্থানীয়রা মনে করছেন, পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘস্থায়ী কর্মবিরতি চলতে থাকলে সার্বিক সেবায় বড় ধরনের বিঘœ ঘটবে। দ্রুত সুরাহার জন্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৩:৫১:৩৯   ২৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ