
আজকের ভোলা রিপোর্ট ॥
বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলা জেলা বিএনপির উদ্যোগে কোরানখানি, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিন খান, ভোলা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শফিউর রহমান কিরন মিয়া, ভোলা জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মোঃ হুমায়ন কবির সোপান, ভোলা সদর উপজেলা বিএনপি সদস্য সচিব হেলাল উদ্দিনসহ ভোলা জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলস্তরের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৩:৪৪:৩৪ ১১৪ বার পঠিত