ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় ভোলায় আ’লীগ নেতা রাসেল খা গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় ভোলায় আ’লীগ নেতা রাসেল খা গ্রেপ্তার
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মামলায় ভোলা থেকে গ্রেপ্তার হয়েছেন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল খা। মঙ্গলবার রাত্র ২টার সময় ভোলা পৌরসভার হ্যালিপ্যাড রোডের নিজ বাসা থেকে ভোলা সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে। আটক রাসেল খা রাজাপুর ইউনিয়নের মৃত সামছল হক খানের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট মাসে দায়ের হওয়া যাত্রাবাড়ী থানার মামলা নং-৭৭-১১- ২৪এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলার ভিত্তিতে রাসেল খাকে আটক করা হয়েছে।

থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জিয়াউদ্দিন বলেন, ঢাকার যাত্রাবাড়ী থানার মামলায় মাহমুদ হক রাসেলখা নামের একজনকে আমরা গ্রেপ্তার করেছি। আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা আদালত গ্রহণ করবে। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:৪১:০৪   ১১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক
সরকারি ভ্যাকসিন বাণিজ্যে পকেট ভারী করছেন কর্মকর্তারা
ভোলায় রহস্যজনক এক নারীর মৃত্যু ॥ স্বজনের দাবী হত্যা
ভোলায় পূর্ব বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ১০ হাজার
চাঁদা না দেওয়ায় যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ
ভোলায় চর দখল নিয়ে বিরোধে মসজিদের মুয়াজ্জিন লাঞ্ছিত
চরফ্যাশনের তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিলীন হচ্ছে তীররক্ষা বাঁধ
তজুমদ্দিনে আইনশৃঙ্খলার অবনতি চুরির ঘটনায় জনমনে আতঙ্ক
ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা



আর্কাইভ