ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনী তফসিল ঘোষণা ॥ নির্বাচন ১২ ডিসেম্বর

প্রচ্ছদ » জেলা » ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনী তফসিল ঘোষণা ॥ নির্বাচন ১২ ডিসেম্বর
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল হক অনু স্বাক্ষরিত এক নোটিশে ২০২৬ সালের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের এই তফসিল প্রকাশ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ ও ৩ ডিসেম্বর প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৪ ডিসেম্বর একই সময়ে মনোনয়নপত্র জমা গ্রহণ করা হবে। ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ভোটগ্রহণ, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান সবই অনুষ্ঠিত হবে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে।

নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমাদানের সময় প্রতিটি প্রার্থীকে অবশ্যই এসোসিয়েশনের ভোটার পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।

এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়ন ফরমের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা, আর অন্যান্য পদের জন্য ১ হাজার টাকা। মনোনয়ন ফি অফেরতযোগ্য।

নির্বাচনে মোট ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং তিনজন নির্বাহী সদস্য।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল হক অনু আশা প্রকাশ করেন, সদস্যদের সহযোগিতায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:২৭   ১৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় বিএনপির নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
৭ নভেম্বর উপলক্ষে ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল
২০ লাখ মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল, নেই আইসিইউ-ভেন্টিলেটর
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
মনপুরা সরকারি ডিগ্রী কলেজে এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়, ১৫৮ পরীক্ষার্থীর ১২৮ জনই অকৃতকার্য
নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ, নেপথ্যে কী?
ভোলা হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা



আর্কাইভ