আইনের তোয়াক্কা নেই: বোরহানউদ্দিনে অগ্রক্রয়কৃত জমিতে অবৈধ দখলের চেষ্টা অব্যাহত

প্রচ্ছদ » অপরাধ » আইনের তোয়াক্কা নেই: বোরহানউদ্দিনে অগ্রক্রয়কৃত জমিতে অবৈধ দখলের চেষ্টা অব্যাহত
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অগ্রক্রয়কৃত জমি অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার হাফিজ মাঝির ছেলে মোঃ আলমগীর মাঝির বিরুদ্ধে।

অভিযোগকারী মৃত তাজল ইসলামের ছেলে মাওলানা জাকির হোসেন ফিরোজ জানান, তার অগ্রক্রয়কৃত ১৮ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকলেও আলমগীর মাঝি গং অবৈধভাবে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। এ ঘটনায় জাকির হোসেন ২০১৮ সালে মোকাম বোরহানউদ্দিন আদালতে সহকারী মামলা নং-৩৮/২০১৮ইং দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ৭ নভেম্বর ২০১৮ইং তারিখে বাদী জাকির হোসেন বেসরকারি আইনের ৩৯ আদেশের ১/২ রুল ও ১৫১ ধারার বিধান মতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত নিষেধাজ্ঞা জারি করলে বিবাদীপক্ষ ঘর নির্মাণসহ সব ধরনের কাজ বন্ধ রাখে।

জাকির হোসেন অভিযোগ করে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী দীর্ঘদিন কাজ বন্ধ থাকলেও চলতি বছরের ১ ডিসেম্বর ২০২৫ থেকে আদালত বন্ধের সুযোগে স্থানীয় কিছু প্রভাবশালীর সহায়তায় আলমগীর মাঝির ছেলে মিজানুর রহমান পুনরায় ঘর নির্মাণ শুরু করেন।

তিনি আরও জানান, এর আগেও রাতের আঁধারে জোরপূর্বক পাকা পিলার স্থাপন, নালাডোবা ভরাট এবং ঘর তোলার চেষ্টা করে বিবাদীপক্ষ। বাধা দিতে গেলে আলমগীর মাঝি, তার ছেলে মিজান (৩৫) ও মোশাররফ হোসেন মোতালেব (৩০) তাকে মারধরের হুমকি দেয়। এসময় তিনি ৯৯৯-এ ফোন দিলে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

কিন্তু এরপরও থানা পুলিশের বাধা অমান্য করে গত ২/৩ ডিসেম্বর রাতের আধারে ভেকু দিয়ে জমি ভরাট করা হয় বলে অভিযোগ করেন তিনি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীপক্ষ বিভিন্ন সময় গালাগাল ও হুমকিও দিয়ে থাকে বলে দাবি করেন বাদী।

বাদীর উপস্থাপিত তফসিল অনুযায়ী- জমিটির মৌজা দেউলা শিবপুর, ঝঅ খতিয়ান: ১৪৯, দাগ নং-১০০৮/১৬৮১ বিবাদীয় জমি (নালিশী ভূমি): ১৮ শতাংশ দলিল নং- বোরহানউদ্দিন সাব রেজিস্ট্রি অফিসের ৩৭৮৭ নং দলিল।

এ বিষয়ে জানতে মোঃ আলমগীর মাঝির বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার ছেলে মিজানুর রহমান এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান।

জাকির হোসেন ফিরোজ বলেন, “আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বারবার আমার জমি দখলের চেষ্টা করা হচ্ছে। প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। আমি আইনের প্রতি আস্থা রেখে এর সুষ্ঠু বিচার চাই।”

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৩০   ১৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
আলীনগরের মাকসুদ মেম্বারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল করে জমি দখলের অভিযোগ
বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ
ইলিশায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
লালমোহনে মোটরসাইকেল ও মাদকসহ গ্রেফতার ৫
মনপুরায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা
দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩
লালমোহনে তালাকপ্রাপ্তা স্ত্রীর পাওনা না দিয়ে ১৭টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
দৌলতখানে ‘ডেঞ্জার জোনে’ চলছে রামগতি এক্সপ্রেস



আর্কাইভ