বোরহানউদ্দিনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলার বোরহানউদ্দিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসরের নামাযের পরে বোরহানউদ্দিন কেন্দ্রীয় মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন ভোলা ২ এর সাবেক এমপি, আলহাজ্জ হাফিজ ইব্রাহিম।

এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এ অবস্থা দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

আমরা তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণ করছি এবং আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি। সেই সঙ্গে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দ্রুত ফিরে আসবেন এই প্রত্যাশাও ব্যক্ত করছি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব এডভোকেট কাজী মোঃ আজম, যুগ্ম-আহ্বায়ক কাজী শহিদুল আলম নাছিম, পৌর বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান কবির মিয়া, যুগ্ম-আহ্বায়ক ও বোরহানউদ্দিন বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ সহাবুদ্দিন বাচ্চু, বোরহানউদ্দিন বাজার কমিটির সভাপতি মোঃ নাছির আহমেদ বাকলাই, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব জসিমউদদীন খান, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সী, সদস্য সচিব আবুজাফর মৃধাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:৩০   ১৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে
বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায়  অপমৃত্যু মামলা
শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে বোরহানউদ্দিনে মানববন্ধন, রামিসা হত্যার বিচার দাবি
বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ৭ দোকান, কোটি টাকার ক্ষতি
রামিসা হত্যা’র প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ
বোরহানউদ্দিনে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন ইউএনও’র
বোরহানউদ্দিনে গরুর ঘরে অগ্নিসংযোগের অভিযোগ, অল্পের জন্য রক্ষা পেল গরু



আর্কাইভ