জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করলেন সেরা খামারি পিংকি আক্তার

প্রচ্ছদ » অর্থনীতি » জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করলেন সেরা খামারি পিংকি আক্তার
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



---

‎চরফ্যাশন প্রতিনিধি ॥

‎প্রাণিস¤পদ খাতে বিশেষ অবদানের জন্য চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের বাসিন্দা তরুণ নারী উদ্যোক্তা পিংকি আক্তার জাতীয় পর্যায়ে স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।‎‎ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলা প্রাণিস¤পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে “প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ নারী উদ্দ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।‎

‎এসময় চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভোলা জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খাঁন। তিনি পিংকি আক্তারের হাতে স্বর্ণপদকটি তুলে দেন।‎

‎তিনি নারী উদ্যোক্তা পিংকির যাত্রাকে অন্যান্য নারীদের জন্য অনুকরণীয় হিসেবে অভিহিত করে বলেন, পিংকি বেগম স্থানীয় পর্যায়ে পশুপালন, খামার পরিচালনা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর এই অর্জন চরফ্যাশনসহ দেশের সর্বত্র নারী উদ্যোক্তা তৈরি করতে উৎসাহ জোগাবে।‎

‎পিংকি বলেন, উদ্যোক্তা হওয়ার পথটি সহজ ছিল না। সীমাবদ্ধতা ও সামাজিক বাধা অতিক্রম করে আজকের অবস্থানে পৌঁছেছি। এই স্বর্ণপদক শুধু আমার নয়, চরফ্যাশনের সকল নারীর জন্য একটি সম্মান। তিনি ভবিষ্যতে খামার সম্প্রসারণ, নারী প্রশিক্ষণ এবং প্রযুক্তি নির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।‎

‎অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন উদ্যোক্তা, কৃষক ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

‎জানা গেছে, গত বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিস¤পদ অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ চিন মৈত্রী সম্মেলন কেন্দ্র শেরেবাংলা নগর ঢাকা আগারগাঁওয়ে অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সেরা খামারী নির্বাচিত হওয়ায় নারী উদ্যোক্তা পিংকি বেগমের হাতে স্বর্ণপদক ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন মৎস্য ও প্রাণিস¤পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বাংলাদেশ সময়: ০:৫০:২৯   ১৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
ভোলার বিচ্ছিন্ন চরে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে তরমুজ চাষিরা
চরফ্যাশনে হলুদিয়া সূর্যমুখীতে হাসছে কৃষকের মন
ভোলায় সর্বাধুনিক জিজেইউএস এগ্রো ফুড ফ্যাক্টরীর উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর
ভোলায় কৃষক বাজারের আয়োজন, স্থানীয় কৃষকের পণ্যে সরগরম মেলা
ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন
ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে
জ্বালানি সংকটে বন্ধ হওয়ার পথে ভোলার দুই প্রতিষ্ঠান
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
চরফ্যাশনে বিট রুট চাষে বেল্লালের বাজিমাত: উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত



আর্কাইভ