ধনিয়ায় পৈত্রিক সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৪

প্রচ্ছদ » অপরাধ » ধনিয়ায় পৈত্রিক সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৪
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়া কান্দি গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ভাইসহ মোট চারজন আহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) সকালে ধনিয়া ইউনিয়নের পরীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বড় ভাই জহিরুল ইসলাম ও ছোট ভাই আলী হোসেন একই বাড়ির একটি ওয়াশরুম বহুদিন ধরে ব্যবহার করে আসছিলেন। কয়েক মাস আগে ওয়াশরুমটি ভেঙে গেলে মেরামত নিয়ে দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিষয়টি নিয়ে পরিবারে চলছিল দ্বন্দ্ব ও কথা-কাটাকাটি।

বুধবার সকালে আলী হোসেন কাজের উদ্দেশ্যে অটোরিকশা করে ভোলা শহরে যাচ্ছিলেন। পথে স্থানীয় আওয়ামী লীগ নেতা লাল মিয়া ও কালিমুল্লার উসকানিতে তাকে রিকশা থেকে নামিয়ে ওয়াশরুম মেরামত নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এ সময় দুই ভাই একে অপরের ওপর চড়াও হলে মারধরের ঘটনা ঘটে।

সংঘর্ষের মুহূর্তে দুই ভাইয়ের স্ত্রী ‘শারমিন আক্তার ও সামিয়া’ এতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই নারীর মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এসে চারজনকেই উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে জানতে রোববার দুপুরে জহিরুল ইসলামের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে পরিবারের অন্যান্য সদস্যরা সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করেন।

আলী হোসেন অভিযোগ করে বলেন, “পৈত্রিক স¤পত্তি নিয়ে আগের বিরোধ থেকেই তর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই আমাকে এলোপাতাড়ি মারধর করে। পরে ছুরি নিয়ে আমাকে ধাওয়া দিলে আমি জীবন বাঁচাতে পাশের একটি বাড়িতে আশ্রয় নেই।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, ছোট একটি ওয়াশরুম মেরামত নিয়ে এমন সংঘর্ষ দুঃখজনক ও অপ্রত্যাশিত। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভোলা সদর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০:৪৯:৪৮   ৩১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শিক্ষার বাতিঘর এখন পশুর খোঁয়াড়: ‎বোরহানউদ্দিনে এক পরিবারের দখলে সরকারি প্রাথমিক বিদ্যালয়!
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ



আর্কাইভ