হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

প্রচ্ছদ » অপরাধ » হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট।।

ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

গত ২৫ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১ ডিসেম্বর দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে গত ১০ মার্চ আরো দুই আসামিসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

সূত্র : বাসস

বাংলাদেশ সময়: ১২:৪৬:০৯   ১৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ
লালমোহনে জমি বিরোধের জেরধরে পিটিয়ে আহত ৪



আর্কাইভ