বরিশালের মহাসমাবেশ সফল করতে বোরহানউদ্দিনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৮ দলের মিছিল

প্রচ্ছদ » জেলা » বরিশালের মহাসমাবেশ সফল করতে বোরহানউদ্দিনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৮ দলের মিছিল
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

বরিশালে জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৮ দলের সমাবেশকে স্বাগত জানিয়ে ভোলার বোরহানউদ্দিনে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০ নভেম্বর ২০২৫) আসরের নামাজের পর বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি বোরহানউদ্দিন বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা হয়ে হাওলদার মার্কেটে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বরিশালের এই সমাবেশকে দেশের রাজনৈতিক অঙ্গনে সম্ভাবনার নতুন দিগন্ত হিসেবে উল্লেখ করেন।

মিছিলে অংশ নেন আট দলের বোরহানউদ্দিন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জামায়াতের বোরহানউদ্দিন উপজেলা আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান, সেক্রেটারি আবুল কালাম, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আবুল হাসান মো. অলিউল্লাহ, উপজেলা নায়েবে আমির মুফতি মো: শফিউল্লাহ।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-২ আসনের এমপি প্রার্থী মাওলানা রেজাউল করিম বুরহানি, উপজেলা সভাপতি গাজী মাওলানা ইসমাইল হোসেন বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা রিয়াজ মাহমুদ, খেলাফত মজলিসের উপজেলা আমির মাওলানা সালেউদ্দিন সহ আট দলের অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বরিশালের সমাবেশকে কেন্দ্র করে জনগণের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে, যা গণতান্ত্রিক আন্দোলনে ইতিবাচক ভূমিকা রাখবে। বক্তারা সমাবেশের সফল বাস্তবের মাধ্যমে বাংলাদেশ থেকে দুর্নীতি ও দুঃশাসনকে বিদায় করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ০:৫৬:২৯   ১৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে



আর্কাইভ