তজুমদ্দিনে গণপিটুনিতে চোর নিহত

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে গণপিটুনিতে চোর নিহত
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



---

মোঃ জোবায়ের, বোরহানউদ্দিন ॥

ভোলার তজুমদ্দিন উপজেলায় এলাকাবাসীর পিটুনিতে এক চোর নিহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) ভোর আনুমানিক ৩:৩০ মিনিটের সময় উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোষের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসীর দাবি, তাদের হাতেনাতে ধরা হয়েছে। নিহত হলেন একই ইউনিয়ন ও একই গ্রামের মৃত মনতাজ মাঝির ছেলে সেলিম (৪০) (ওরফে কানা সেলিম)।

স্থানীয় সূত্র জানায়, ভোর ৩:৩০ মিনিটের সময় তজুমদ্দিনের ঘোষের হাওলা গ্রামের মোফাজ্জল হক হাওলাদার বাড়িতে জানালার দরজা খুলে ঘরে ঢুকে চুরি করার সময় ঘরের মালিক আনোয়ার হোসেন টের পেয়ে যান। এ সময় তিনি চিৎকার করলে এলাকাবাসী বের হয়ে তাকে তাড়া করে ধান খেতে আইলে আটক করে গণপিটুনি দেয়। পরে সকালে স্থানীয় গ্রাম পুলিশ বিষয়টি জানার পরে তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতাল নিয়ে আসেন। সেখানে ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন প্রেরণ করেন। পরবর্তী ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় গ্রামবাসী আরো জানান তিনি দীর্ঘদিন যাবত এলাকায় চুরির সাথে জড়িত। সে পূর্বে নদীতে ডাকাতি করতো। ডাকাতির সময় জেলেরা তার একটি চোখ তুলে পেলেন। তার চুরিতে এলাকাবাসী পুরোপুরি অতিষ্ঠ।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান জানানএ বিষয়টি জানার পরে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থানে পরিদর্শন করতেছেন। পরিদর্শন শেষে তদন্তে সততার ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ০:৫৫:৪৫   ২৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ