সাংবাদিক রিয়াজ ফরাজীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » সাংবাদিক রিয়াজ ফরাজীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

দৈনিক জনকণ্ঠের বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মো. রিয়াজ ফরাজীর নামে বিএনপি নেতা রবু দালালের দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। রোববার (৩০ নভেম্বর) বিকেলে বোরহানউদ্দিন থানার সামনে প্রেসক্লাবের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মো. সোহেল মাহমুদ, দি ডেইলি প্রেজেন্ট টাইমস এর ভোলা প্রতিনিধি মো. কবির হোসেন, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি নীল রতন দে, দৈনিক বাংলার ভোলা জেলা প্রতিনিধি মো. ইউসুফ হোসেন অনিক, দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি এম অন্তর হাওলাদার, দৈনিক আজকালের খবর প্রতিনিধি মো. ইকবাল হোসেন নয়ন, দৈনিক কালবেলা প্রতিনিধি এম এইচ শরীফ, নিউজ ২১ প্রতিনিধি কাজী মো. আল-আমীন, দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. তামিম ইসলাম, দৈনিক আলোচিত কণ্ঠ প্রতিনিধি মো. নুরনবী, দৈনিক সত্য সংবাদ স্টাফ রিপোর্টার মো. সোহেল, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মো. মিজানুর রহমান, দৈনিক রুপালী বাংলাদেশ প্রতিনিধি গোলাম মাহমুদ শাওন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. আবুল বাশার, আশিক প-িত, হাসনাইন হাওলাদার, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি জামাল উদ্দিন, দৈনিক বাংলাদেশ বাণী প্রতিনিধি প্রমুখ। এ ছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এতে যোগ দেন।

বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দিন দিন বেড়েই চলছে। ২৪ আগস্টের পরবর্তী সময়ের বাংলাদেশে সাংবাদিক হয়রানি বৃদ্ধি পাওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের স্বাধীনতা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে।

সাংবাদিক রিয়াজ ফরাজীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে তাঁরা “মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক” দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০:৫৫:০৩   ২০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে কাপড়ের দোকানে আগুন: দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিন হাসপাতালে রোগীদের দুর্ভোগ, ২৫ রোগীর জন্য ২ ফ্যান
বোরহানউদ্দিন পৌরবাসীর দোয়া ও সমর্থন চেয়ে বিএনপির মেয়র প্রার্থী মনিরুজ্জামানের প্রচারণা শুরু
বোরহানউদ্দিনে বৃদ্ধের উপর হামলার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে শিক্ষকের সংবাদ সম্মেলন
বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শিক্ষার বাতিঘর এখন পশুর খোঁয়াড়: ‎বোরহানউদ্দিনে এক পরিবারের দখলে সরকারি প্রাথমিক বিদ্যালয়!
বোরহানউদ্দিনে ৯০ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
বোরহানউদ্দিনে ​নদী ভাঙন ও ড্রেজার আতঙ্ক: অস্তিত্ব সংকটে তেঁতুলিয়া তীরের বাসিন্দারা



আর্কাইভ