লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

প্রচ্ছদ » লালমোহন » লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, দুর্নীতি ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট ভোলার লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়।

লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান লিটনকে সভাপতি, লালমোহন সরকারী শাহবাজপুর কলেজের সাবেক সহকরী অধ্যাপক মরহুম নোয়াব প্রফেসরের পুত্রবধূ এ্যাডভোকেট কুন্তলা শিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচন করে পুনর্গঠিত লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতিগণ হলেন- কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফকরুল আলম, ডাঃ আজাহারউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন।

সদস্যরা হলেন-অগ্রনী ব্যংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুর রহমান, লালমোহন উপজেলা মসজিদের পেশ ইমাম একেএম নুরুল্যাহ, লালমোহন বাজারের হাকিমি দাওয়াখানার হাকীম মো. জামাল উদ্দিন, লালমোহন পৌরসভার কলেজ পাড়া নিবাসী হাফসা বেগম ও লালমোহন ঈদগাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মো. ইমরান আতিক রাজীব।

পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করে অনুমোদিত এই কমিটি ১ ডিসেন্বর ২০২৫ তারিখ হতে আগামী ৩ বছরের মেয়াদকালে, দুর্নীতি দমন কশিমন কর্তৃক জারীকৃত গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা, মে ২০১০ (মে, ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।

বাংলাদেশ সময়: ০:৫৪:৩০   ২৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
লালমোহনে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
লালমোহনে শিক্ষার মানোন্নয়নে মা ও অভিভাবক সমাবেশ
লালমোহনে পুলিশি অভিযানে ১১ পিস ইয়াবাসহ তরুণ গ্রেফতার
লালমোহনে খামারের কুটার ছাউনিতে আগুন, ২০ লাখ টাকার ক্ষতির চেষ্টা
লালমোহনে ব্রিজের এপ্রোচ সড়কের বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কা
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
লালমোহনে খাল থেকে বাকপ্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার
লালমোহনে নিজ বসতঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার



আর্কাইভ