পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার দ্বারোদঘাটন

প্রচ্ছদ » অর্থনীতি » পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার দ্বারোদঘাটন
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার দ্বারোদঘাটন করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) চরফ্যাশন শরীফ পাড়া থেকে পূবালী ব্যাংকের শাখাটি সদর রোড সংলগ্ন বকশী টাওয়ারে স্থানান্তর করা হয়। দ্বারোদঘাটন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করে পূবালী ব্যাংক চরফ্যাশন শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও বরিশাল অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ। পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার ব্যবস্থাপক কাজী রেজাউল ইসলাম রিয়াদের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সদস্য ও বকশী টাওয়ারের মালিক ঈসমাইল বকশী, সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম মিণ্টিজ, স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক দুলার হাট সাব ব্রাঞ্চ এর ম্যানেজার মো: ফকরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার অফিসার জহিরুল হক। এ সময় ব্যবসায়ী, শিক্ষক, প্রশাসনিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৫৩:৫২   ৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় ঐতিহ্যবাহী ‘ধান কাটা ও নবান্ন উৎসব’ অনুষ্ঠিত
চরফ্যাশনে ‘রুপবান’ জাতের শিমে লাভবান কৃষক
ভোলায় কাজী ফার্মস-এর কন্ট্রাক্ট ফার্মিং বন্ধের দাবিতে ১০ হাজার প্রান্তিক খামারির ৭ দিনের আল্টিমেটাম
জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করলেন সেরা খামারি পিংকি আক্তার
পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার দ্বারোদঘাটন
ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
এক ইলিশ ৮ হাজার টাকায় বিক্রি
ভোলার মেঘনায় ঝাঁকে ঝাঁকে উঠছে পোয়া মাছ
ভোলায় আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ
শীতে মুখরোচক জিলাপির কদর বাড়ছে



আর্কাইভ