লালমোহনে ধানের শীষের পক্ষে পদযাত্রা মেজর অব. হাফিজের সমর্থনে জনস্রোত

প্রচ্ছদ » রাজনীতি » লালমোহনে ধানের শীষের পক্ষে পদযাত্রা মেজর অব. হাফিজের সমর্থনে জনস্রোত
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কিশোরগঞ্জ ওয়ার্ড থেকে শুরু হওয়া পদযাত্রাটি সাতানী বাজার পর্যন্ত বিস্তৃত হলে এলাকাবাসীর ঢলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

পদযাত্রার নেতৃত্ব দেন ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা ছাত্রদল সভাপতি জনাব আলমগীর মিদ্দা। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

পদযাত্রা-উত্তর সমাবেশে মিজানুর রহমান আলমগীর মিদ্দা বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দেবেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ।’

আয়োজকদের দাবি, লালমোহন-তজুমদ্দিনসহ পুরো ভোলাজুড়ে ইতোমধ্যেই ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সমর্থনে সর্বস্তরের মানুষ মাঠে নেমে আসছেন।

বাংলাদেশ সময়: ২২:১২:৪৬   ৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

রাজনীতি’র আরও খবর


ভোলা সদর পৌর শাখার তাঁতীদলের কমিটি গঠন
ভোলায় এনসিপির নবগঠিত কমিটি স্থগিতের দাবি
ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার
ভোলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটিতে আহবায়ক কিরন ও সদস্য সচিব আমিন খান
গণহত্যা মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি কেন্দ্রীয় শিবির সভাপতির
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমোহনে কৃষক দলের দোয়া ও মোনাজাত
খালেদা জিয়ারের সুস্থতার জন্য চরফ্যাশন পৌর যুবদলের দোয়া-মোনাজাত
খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলায় বিএনপির দোয়া ও কোরানখানী
বোরহানউদ্দিনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
বরিশালের মহাসমাবেশ সফল করতে বোরহানউদ্দিনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৮ দলের মিছিল



আর্কাইভ