চরফ্যাশনে যৌথ কৃষি খামার সমবায় সমিতির সভায় হামলার চেষ্টা

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে যৌথ কৃষি খামার সমবায় সমিতির সভায় হামলার চেষ্টা
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫



---

নিজস্ব প্রতিবেদক ॥

ভোলার চরফ্যাশনের ‘দক্ষিণপূর্ব চরআইচা যৌথ কৃষি খামার সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের প্রতিবাদ সভায় স্থানীয় ভূমিদস্যুদের হামলা চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে দক্ষিণপূর্ব চর আইচায় সমিতির নিজস্ব কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। এদিন দেশীয় অস্ত্রসহ ভূমিদস্যুদের একজনকে আটক করে পুলিশ।

সংগঠনটির সাধারণ সম্পাদক বজলুর রহমান বলেন, আমাদের সংগঠনের সদস্যদের নামে দক্ষিণ চরআইচা মৌজার জেএল নং-১০২ এর সিট নং আরসিপি-৪সহ অন্যান্য সিটে মাথাপিছু ১ একর ৫০ শতাংশ করে বন্দোবস্তপ্রাপ্ত জমি রয়েছে।

২০২৪ সালে জেলা যুগ্ম দায়রা জজ আদালত চরফ্যাশন দোতরফা সূত্রে নিষেধাজ্ঞা রায় ডিক্রিপ্রাপ্ত হই আমরা। একইসাথে স্থানীয় রেজাউল করিম গংদের দোখর বন্দোবস্ত খতিয়ানগুলো বাতিল ঘোষণা করেন আদালত।

এরপরও বিগত ১৫দিন পূর্বে স্থানীয় ভূমিদস্যু রেজাউল করিম গংরা আমাদের সৃজিত ১শত ৫০ একর জমিতে বিভিন্ন প্রজাতির পাকা ধান কেটে নিয়ে যায় যায়।

বর্তমানে সংগঠনের সদস্যদের প্রায় ৫০০ একর জমিতে বিভিন্ন প্রজাতির আধাপাকা ধান রয়েছে। এসব ধান ভূমিদস্যুদের হাত থেকে বাঁচাতে শুক্রবার সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সদস্যদের নিয়ে জরুরি সভা আহ্বান করি। এসময় ভূমিদস্যু রেজাউল করিম গংরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর আক্রমণের চেষ্টা করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা রক্ষা পাই। তিনি আরও বলেন, আজ হামলা চেষ্টার সময় ভূমিদস্যুদের একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে মো. রেজাউল করিম বলেন, আমি এ ঘটনার বিষয়ে কিছুই জানিনা। আমি রাজনৈতিক কাজে এলাকার বাহিরে।

দেশীয় অস্ত্রসহ একজনকে আটকের বিষয়ে জানতে চাইলে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, আমি চরফ্যাশন ছিলাম। তাই বিষয়টি জানা নেই।

বাংলাদেশ সময়: ২২:১০:৪০   ১৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট-জাল জব্দ, আটক ৩
ধর্ষনে অন্তঃস্বত্ত্বা কিশোরী, অভিযুক্ত গ্রেফতার
চরফ্যাশনে বিরোধীয় জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ, উত্তেজনা
এসএসিপি প্রকল্পের সহায়তায় করলা চাষে হাসানের বাজিমাত
চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নতুন ঘরে আর বউ তোলা হলো না সাকিবের
চরফ্যাশনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
পিকেএসএফ ও এফডিএ-এর উদ্যোগে চেয়ারম্যান বাজার শাখায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
চরফ্যাশনে ব্র্যাকের গবাদিপ্রাণি সুরক্ষা বিমা দাবির টাকা হস্তান্তর



আর্কাইভ