এলডিপি ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » এলডিপি ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)’র ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে নিজাম হাসিনা ফাউন্ডেশন সামনে লিবারেল ডেমোর্ক্যাটিক পার্টি (এলডিপি) ভোলা জেলা কার্যালয় এ কমিটি অনুমোদন ও পরিচিতি সভ হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা এলডিপি সভাপতি মোঃ বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ চৌধুরী ভোলা সদর উপজেলা এলডিপির আহ্বায়ক মোঃ আশরাফ উদ্দিন (ফারুক)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন ও জেলা এনডিপির সাংগঠনিক স¤পাদক মোঃ ওমর ফারুকসহ প্রমুখ।

সভায় ৫১ সদস্য বিশিষ্ট ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন করা হয়। নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আশরাফ উদ্দিন (ফারুক), সাধারণ স¤পাদক শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন রাজু ও সাংগঠনিক স¤পাদক মোঃ হাসনাইন আহম্মেদ রাহান এর নাম অনুমোদন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ হাসান, মোঃ সিহাব, মোঃ রিয়াজ উদ্দিন মাতাব্বর, মোঃ ইউসুফ এর নাম ঘোষণা করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সহ সাধারণ স¤পাদক মাওঃ ফারুকুল ইসলাম, মোঃ আল আমিন।

সাংগঠনিক স¤পাদক হিসেবে মোঃ হাসনাইন আহমেদ (রায়হান) সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলী, দপ্তর স¤পাদক মোঃ সরোয়ার তালুকদার, অর্থ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, যুব ও ক্রিয়া বিষয়ক স¤পাদক, মোঃ জাফর ইকবাল, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম বাচ্চু, শিক্ষা ও সাংস্কৃতিক স¤পাদক মোঃ জামাল হোসেন, প্রচার ও প্রকাশনা স¤পাদক মোঃ বাহার উদ্দিন, মহিলা বিষয়ক স¤পাদক আকলিমা বেগম, সহ মহিলা বিষয়ক স¤পাদক হাছনুর বেগম, ধর্ম ও আইন বিষয়ক স¤পাদক আঃ রহমান প্রিয়ন্ত।

এ সময় উক্ত সভার প্রধান অতিথি ও ভোলা জেলা এলডিপির সভাপতি মোঃ বশির আহমেদ তার বক্তব্যতে বলেন, আগামী নির্বাচনে দলের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে দলকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে আসার জন্য অঙ্গীকারবদ্ধ হয়। আগামী নির্বাচনে কর্নেল অলি আহমেদে এর নেতৃত্বে তারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভোলার গ্যাস, ভোলা বরিশাল সেতু, ভোলা মেডিকেল কলেজসহ অস¤পূর্ণ কাজগুলো স¤পন্ন করবেন বলে উক্ত সভায় আশা ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ০:৪৮:০৮   ২৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক হওয়ায় মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
ভোলায় দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় বসতঘরে হামলা-ভাঙচুর, গৃহবধূকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
ইয়ুথ রেড ক্রিসেন্ট, ভোলা ইউনিটের নতুন নির্বাহী কমিটি গঠন
ভোলায় সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় জেলা বিএনপি’র দোয়া মাহফিল



আর্কাইভ