ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে ভোলায় মানববন্ধন

প্রচ্ছদ » প্রধান সংবাদ » ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে ভোলায় মানববন্ধন
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার।।

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ছয় দফা দাবিতে ভোলায় মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শহরের যুগিরঘোল এলাকায় হোসাইনিয়া প্রিপারেটরি মাদ্রাসার সামনে এ কর্মসূচি পালিত হয়।

হোসাইনিয়া প্রিপারেটরি মাদ্রাসার আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই ভোলাবাসী বরিশালের সঙ্গে সহজ যোগাযোগের জন্য সেতুর দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার বারবার আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জনদাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মো. আব্বাছউদ্দিন। বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরী, জ্যেষ্ঠ শিক্ষক ফজলুর রহমান, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।

ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, নদীভাঙন থেকে রক্ষা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং জেলার হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক-নার্স-টেকনিশিয়ানের শূন্য পদ পূরণের দাবিতে ভোলার মানুষ দুই বছর ধরে আন্দোলন করে আসছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩০   ১৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক আজকের ভোলা এবং সত্যের পথে ৩৩ বছরের অগ্রযাত্রা
সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করছে বিরোধীদল: ব্যারিস্টার পার্থ
গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
৩২ পেরিয়ে ৩৩-এ পা দিল ভোলার প্রথম দৈনিক আজকের ভোলা
ভোলা সদর হাসপাতালে চালু হলো এক্স-রে মেশিন
ভোলা প্রেসক্লাবে নির্বাচনে অনু সভাপতি, লিটন সম্পাদক নির্বাচিত



আর্কাইভ