বোরহানউদ্দিনে সাংবাদিকের উপর হামলাকারী এমরান গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে সাংবাদিকের উপর হামলাকারী এমরান গ্রেফতার
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



---স্টাফ রিপোর্টার।।

জায়গা জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ভিডিও ধারণ করার কালে সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা দায়ের হওয়া মামলায় এমরান হোসেন (২২) কে অভিযান চালিয়ে আটক করছে বোরহানউদ্দিন থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭) নভেম্বর সকাল ১০টা উপজেলার সাচড়া ইউনিয়ন থেকে তাকে আটক করা হয় বলে জানায় বোরহানউদ্দিন থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিক পরাণ আহসান ভোলা সদরে ফেরার পথে বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নের দরুন বাজার এলাকায় পৌঁছালে সেখানে তিনি জানতে পারেন জমিজমা সংক্রান্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে পৌঁছে তিনি ভিডিও ধারনের চেষ্টা করলে সাচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদারের নির্দেশে স্থানীয় যুবলীগ নেতা কামাল হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জামাল হাওলাদার, মোসা. শিখা, ছাত্রলীগ কর্মী রবিন, দলু হাওলাদার ও এমরান সহ আরো কয়েকজন দা ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়।

পরিচয় দেওয়ার পরও সাংবাদিককে এলোপাথারি পেটানো হয় এবং একপর্যায়ে তাকে পুকুরে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে হামলাকারীরা পুনরায় তার ওপর হামলা চালিয়ে মোবাইল নেওয়ার চেষ্টা করে। ঘটনার দিন রাতেই সাংবাদিক আহসান বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন।

আসামি গ্রেফতারের সাংবাদিক আহসান সন্তোষ প্রকাশ করে জানান আমার ওপর ঘটনায় আমি নিজে বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭–৮ জনকে আসামি করে মামলা করি।বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে অন্যতম মূলহোতা এমরান আটক করতে সক্ষম হয়।

মামলার আসামী এমরান হোসেনকে গ্রেফতার করে ভোলার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান।

বাংলাদেশ সময়: ২৩:২১:৫১   ২৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ