দৌলতখানে বহিষ্কারাদেশ প্রত্যাহার, মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতার শোডাউন

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে বহিষ্কারাদেশ প্রত্যাহার, মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতার শোডাউন
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



---

মোঃ আবির হোসাইন, দৌলতখান।।

ভোলার দৌলতখান উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নাজিম উদ্দিন হাওলাদারে বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘটনায় প্রায় ৫শ মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন তার সমর্থকরা। তিনি বর্তমানে উপজেলা বিএনপির সহসভাপতির দায়িত্বে রয়েছেন। আজ বৃহস্পতিবার বিকালে পৌর শহরের উত্তর মাথায় এসে তার সমর্থকরা মিলিত হলে সেখান থেকে শোডাউনটি পৌরশহর প্রদক্ষিণ করে উপজেলার চরপাতা হয়ে বিএনপির দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। এরআগে গত ২৩ নভেম্বর বিএনপির যুগ্ম- মহাসচিব রুহুল কবির রিজবীর স্বক্ষরিত এক স্মরকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। এব্যাপারে উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন হাওলাদার বলেন, ২০২৩ সালের স্থানীয় নির্বাচনের পর একদল দুষ্কৃতকারীদের চক্রান্তে তাকে বহিষ্কার করা হয়। পরে ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহীমের নির্দেশে তিনি দলীয় কার্যক্রম থেকে পিছু হটেন নি। আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ্য করে তিনি বলেন, ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহীমের সহযোগীতায় আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাই তাকে জানান দেওয়ার জন্য আজকে এ আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক এমপি হাফিজ ইব্রাহীমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, দৌলতখানে আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির দুর্গ গড়ে তুলবো।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৩৫   ২০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে পার্টনার ফিল্ড স্কুলের কংগ্রেস অনুষ্ঠিত
বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা মেয়ে, করানো হয় গর্ভপাত
দৌলতখানে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-২
দৌলতখানে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি
দৌলতখানে বিএনপি কার্যালয়ে আগুন
দৌলতখান উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন
দৌলতখানে ৫০ টির বেশি ফল গাছ কেটে বাগান দখল করার চেষ্টা
৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী পলাতক
দৌলতখানে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৌলতখানে সাংবাদিকদের সাথে সাজেদা ফাউন্ডেশনের অ্যাডভোকেসি কর্মশালা



আর্কাইভ