খালার বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল মালার

প্রচ্ছদ » নারী ও শিশু » খালার বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল মালার
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহন উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোসা. মালা আক্তার নামে ১৫ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মালা আক্তার চট্টগ্রামের পাঁচলাইশ থানার মোল্লা গ্যারেজ এলাকার মো. আবুল কাশেমের মেয়ে।

জানা গেছে, প্রায় একমাস আগে মায়ের সঙ্গে লালমোহনে অবস্থিত খালার বাড়িতে বেড়াতে আসে কিশোরী মালা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য যায় মালা। এ সময় অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় সে। সাঁতার না জানায় পানি থেকে আর তীরে উঠতে পারেনি কিশোরী মালা।

পরে আরিফ নামে এক প্রতিবেশী মালাকে পুকুরের পানিতে ভাসতে দেখে ডাক-চিৎকার দেন। তার চিৎকার শুনে স্বজনেরা গিয়ে কিশোরী মালাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মালার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৩৭   ১৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


হাসপাতালে ৩ মাসের শিশুকে রেখে উধাও অভিভাবক
ভোলায় গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি জিহাদ গ্রেফতার
মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ভোলার দরিদ্র নারীদের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
ভোলায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশুসন্তান গুরুতর আহত
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
সংরক্ষিত নারী আসনে ভোলায় জনগণের আস্থা খালেদা খানম
ভোলায় হাসপাতালে রোগীকে ধর্ষণ, যুবক আটক
শিশুদের হামের প্রকোপ ও প্রতিকার, অভিভাবকদের যা জানা জরুরি



আর্কাইভ