মায়ের সঙ্গে অভিমান করে মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা

প্রচ্ছদ » নারী ও শিশু » মায়ের সঙ্গে অভিমান করে মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহন উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মোসা. ইসমোতারা নামে ১১ বছরের এক শিশু। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ১নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ইসমোতারা ওই এলাকার মো. মিজানুর রহমানের মেয়ে।

জানা গেছে, স্থানীয় একটি হাফেজি মাদরাসায় লেখাপড়া করত ইসমোতারা। বৃহস্পতিবার দুপুরে বাসায় ফেরার পর বিকেলে আর মাদরাসায় না গিয়ে মাঠে অন্যান্য শিশুর সঙ্গে খেলাধুলা করছিল সে। সেখান থেকে তার মা তাকে বাসায় ডেকে নিয়ে রাগারাগি করেন। এরপর তার মা ফেরদৌস বেগম তাকে বাথরুমে গোসল করতে পাঠান।

অনেকক্ষণ পরেও শিশু ইসমোতারা বের না হওয়ায় স্বজনেরা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় বাথরুমের দরজা ভেঙে শিশু ইসমোতারাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই মরদেহ ওই শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১০:১৪   ১০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
লালমোহনে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা
খালার বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল মালার
মায়ের সঙ্গে অভিমান করে মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা
ভোলায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত
‎চরফ্যাশনে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
তালাকের পরও স্বামীকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করছেন স্ত্রী
চরফ্যাশনে প্রাইভেট পড় ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে দুই ছাত্রের মৃত্যু
লালমোহনে পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর



আর্কাইভ