তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শণী মেলার উদ্বোধন

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শণী মেলার উদ্বোধন
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্ততবায়নে ও প্রাণিসম্পদ এবং ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিস¤পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ভোলার তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল সংলগ্ন মাঠে আলোচনা সভায় শেষে উপজেলা প্রাণিম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ।

প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নত জাতের পশু ও হাঁস-মুরগি প্রদর্শন করা, বিজ্ঞান ভিত্তিক লালন-পালন কৌশল অবহিতি করা, উন্নত জাতের পশু-পাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শের প্রদর্শনীর আয়োজন করা হয়।

উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা মস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন, উপজেলা জামাত ইসলামের আমির মোঃ আব্দুর রব মিয়া প্রমুখ। খামারিদের মধ্যে থেকে বক্তৃতা করেন মোঃ ইউনুচ মোসাম্মৎ ফজলাতুন্নেছা ও।

প্রদর্শনীতে ৩৫টি স্টলের মাধ্যমে খামারীরা তাদের উন্নতজাতের গবাদি পশু-পাখি ও হাঁস-মুরগি প্রদর্শন করেন। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন।

এছাড়া বিভিন্ন বেসরকারি প্রাণিসম্পদ সম্পর্কিত স্টল ও বিভিন্ন প্রাণি প্রযুক্তি পরিদর্শন করা হয়। পরে প্রদর্শনীতে অংশ নেওয়া খামারীদের মাঝে সার্টিফিকেট ও নগদ টাকার চেক বিতরণ করেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ডাক্তার মোঃ সাগর।

বাংলাদেশ সময়: ২১:১৬:৫৪   ২০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি
তজুমদ্দিনে জেলেদের ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
তজুমদ্দিনে বিশাল আকৃতির গুইসাপ উদ্ধারের পর বনে অবমুক্ত
জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
জেলা তথ্য অফিস ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত
তজুমদ্দিনে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান নিয়ে সেমিনার অনুষ্ঠিত
তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড



আর্কাইভ