
ইলিশা প্রতিনিধি ॥
ঊাংলাদেশ জাতীয় যুব সংহতি ইউনিয়নের ০১, ০৪ ও ০৬নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) ইলিশা জংশন ‘গাজীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় যুব সংহতির ভোলা জেলা আহ্বায়ক নূরে আলম সিদ্দিক টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পূর্ব ইলিশা ইউনিয়ন সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
সম্মেলনে বাংলাদেশ জাতীয় যুব সংহতি ২নং ইলিশা ইউনিয়ন কমিটিতে মোঃ কামাল হোসেন কেরানীকে সভাপতি ও মোঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদককে করা হয়।
এসময় বক্তারা বলেন, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ভাইয়ের হাতকে আরও শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায়ে যুব সংহতির কমিটি গঠন করা হবে। আগামী নির্বাচনে গরুর গাড়ির মার্কার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ সময়: ২১:১৪:১৮ ৮৪ বার পঠিত