এক ইলিশ ৮ হাজার টাকায় বিক্রি

প্রচ্ছদ » অর্থনীতি » এক ইলিশ ৮ হাজার টাকায় বিক্রি
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার সদর উপজেলায় ২ কেজি ওজনের একটি ইলিশ ৮ হাজারের বেশি টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মাছঘাটের একটি আড়তে মাছটি নিলামে বিক্রি হয়।

ভোলা জেলার মৎস্য অধিদফতরের কর্মকর্তা ইকবাল হোসাইন বলেন, এখন নদীতে ইলিশ মাছ ওঠার কথা নয়। এ থেকে জেলেদের বোঝা উচিত জাটকা সংরক্ষণ কতটা জরুরি।

জেলে জামাল উদ্দিন মাঝি জানান, চারজন জেলেকে নিয়ে আজ ভোরে ছোট একটি ট্রলারে তিনি মেঘনা নদীতে মাছ ধরতে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে মাঝনদীতে জাল ফেলে একটি রাজা ইলিশসহ ৪টি বেলকা (জাটকা) ইলিশ পান। পরে এসব মাছ বিক্রির জন্য ঘাটে ফিরে আসেন। ইলিশটি নিলামে ৮ হাজার ২১০ টাকায় কিনে নেন জসিম উদ্দিন ব্যাপারী নামে এক ব্যক্তি।

তুলাতুলি মাছঘাটে আড়তদারের সরকার মো. শরীফুল ইসলাম বলেন, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মাছটি ঢাকায় নেবেন জসিম উদ্দিন। অন্য চারটি জাটকা প্রতিটি ৭৮০ টাকায় বিক্রি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৬:৩৪   ২৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় রাজা ইলিশের দাম ১৫ হাজার টাকা
মনপুরার মেঘনায় জেলের জালে ২৫ কেজির কোড়াল, ৩৪হাজার টাকায় বিক্রি
ভোলায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশের দাম উঠেছে ১৩ হাজার টাকা
ভোলায় ৫০ হাজার কৃষকের ১৩ হাজার হেক্টর জমির আমন আবাদ হুমকির মুখে
ভোলা উপকূলের নদীতে ধরা পড়ছে বড় সাইজের ইলিশ, বিদেশে রপ্তানির প্রস্তুতি
মেঘনায় জেলের জালে রাজা ইলিশ, ১১ হাজার টাকায় বিক্রি
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
লোকসানের অজুহাতে লঞ্চ চলাচল বন্ধ: একসময়ের জমজমাট ‘ভোলা খেয়াঘাট’ এখন নিরব-নিস্তব্ধ



আর্কাইভ