চরফ্যাশনে দুই দফা দাবিতে কো-ইড শিক্ষকদের মানববন্ধন ও অনশন

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে দুই দফা দাবিতে কো-ইড শিক্ষকদের মানববন্ধন ও অনশন
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



---

‎‎চরফ্যাশন প্রতিবেদক ॥

‎ন্যায্য বেতন কাঠামো ও চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করছে ভোলার চরফ্যাশনের কো-অপারেশন ইন ডেভেলপমেন্ট (কো-ইড) পরিচালিত স্কুলগুলোর প্রায় ২০০ শিক্ষক-শিক্ষিকা।‎ ‎সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে চরফ্যাশন পৌরসভা ৬নম্বর ওয়ার্ডে অবস্থিত কো-ইড বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে কো-ইড শিক্ষক কল্যাণ চরফ্যাশন সমিতির আয়োজনে এ কর্মসূচি চলছে।‎

‎আন্দোলনকারীদের মধ্যে চরফ্যাশন কো-ইড শিক্ষক সমিতির আহ্বায়ক আবু সাঈদ ও যুগ্ম-আহ্বায়ক সাবানা বেগম জানান, দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যমূলক বেতন কাঠামো ও চাকরির অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করে আসছি। প্রতিষ্ঠানের স্বার্থে গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে অস্ট্রেলিয়ার কো-ইড কর্তৃপক্ষের কাছে ১৪ টি দাবি জানানো হলেও কোনও ইতিবাচক সাড়া মেলেনি।‎

 ---

‎তারা আরও বলেন, ২৩ নভেম্বর রবিবার ন্যায্য বেতন কাঠামো ও চাকরি স্থায়ীকরণের জন্য ২ দফা দাবি জানানো হলে ই-মেইলে কো-ইড অস্ট্রেলিয়ার জবাব অত্যন্ত হতাশাজনক হওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। যার জন্য আমরা অফিসের সামনে মানববন্ধন ও অনশনে বসেছি।‎

---

‎১২নং কো-ইড স্কুলের সহকারী শিক্ষিকা মুন্নী ও ২১নং কো-ইড স্কুলের সহকারী শিক্ষিকা খাদিজা বলেন, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করছি, অথচ আমাদের সম্মান ও অধিকার উপেক্ষা করা হচ্ছে। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা স্কুলে ফিরবো না, আন্দোলন চালিয়েই যাব।‎

‎কো-ইড বাংলাদেশ চরফ্যাশন কার্যালয়ের সমন্বয়কারী মো. রিয়াজ হোসেন জানান, শিক্ষকদের দাবিগুলো উপরের কর্মকর্তাদের জানানো হয়েছে তারা দ্রুত পদক্ষেপ নেবেন।

বাংলাদেশ সময়: ১৫:০২:২৫   ২০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনের দুলারহাটে নৌবাহিনী–পুলিশের যৌথ ফুট পেট্রোলিং
চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবার ফ্যামিলি কার্ড পাবে: নয়ন
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে চরফ্যাশনে চলচ্চিত্র প্রদর্শনী ও উঠান বৈঠক
চরফ্যাশনে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ২
চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস
‎জামায়াতের ঐক্যের নামে বিশ্বাসঘাতকতা ও প্রোপাগান্ডার প্রতিবাদে ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
বিএনপি ক্ষমতায় গেলে অপরাধমুক্ত সমাজ গড়বে: নুরুল ইসলাম নয়ন
চরফ্যাশন পৌর শাখার তাঁতীদলের মতবিনিময় সভা ও কমিটি গঠন



আর্কাইভ