ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রচ্ছদ » চরফ্যাশন » ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



---

‎‎চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ‎রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে আধুনিক সন্ধ্যাতারা ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎‎পরে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি-এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়।‎

‎অনুষ্ঠানে আধুনিক সন্ধ্যা তারা ক্লাবের সভাপতি সালমান রহমান সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাকিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, দপ্তর সম্পাদক কামাল গোলদার, যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি, ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ সিকদার প্রমুখ। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

‎বক্তব্যতে ‎বক্তারা বলেন, ভোলা বাংলাদেশের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ জেলা, যেখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস, মাছ, কৃষি ও পর্যটনের বিশাল সম্ভাবনা। তবে সেতুর অভাবে বিনিয়োগ ও শিল্প উন্নয়ন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকার এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।‎

‎সাম্প্রতিক সময়ে যোগাযোগ উপদেষ্টা গণমাধ্যমের মুখোমুখি ভোলা-বরিশাল সেতু হচ্ছে না মন্তব্যে ভোলাবাসীর মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে।‎

‎বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ভোলা-বরিশাল সেতু নির্মাণের ঘোষণা না দিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৩০   ২১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনের দুলারহাটে নৌবাহিনী–পুলিশের যৌথ ফুট পেট্রোলিং
চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবার ফ্যামিলি কার্ড পাবে: নয়ন
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে চরফ্যাশনে চলচ্চিত্র প্রদর্শনী ও উঠান বৈঠক
চরফ্যাশনে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ২
চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস
‎জামায়াতের ঐক্যের নামে বিশ্বাসঘাতকতা ও প্রোপাগান্ডার প্রতিবাদে ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
বিএনপি ক্ষমতায় গেলে অপরাধমুক্ত সমাজ গড়বে: নুরুল ইসলাম নয়ন
চরফ্যাশন পৌর শাখার তাঁতীদলের মতবিনিময় সভা ও কমিটি গঠন



আর্কাইভ