মুরাদের জোড়া আঘাতে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

প্রচ্ছদ » খেলা » মুরাদের জোড়া আঘাতে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



---

স্পোর্টস ডেস্ক।।

প্রথম সেশনের খেলা ২০ মিনিট বাড়িয়েও লাভ হয়নি। ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করা আয়ারল্যান্ড শুরুতেই দুই উইকেট হারালেও টেইলএন্ডারদের নিয়ে প্রতিরোধী জুটি গড়ার দায়িত্বই যেন নিয়েছিলেন কার্টিস ক্যাম্ফার। গাভিন হোয়িকে নিয়ে ক্যাম্ফারের গড়া তেমনই এক জুটির কারণেই জয় থেকে ২ উইকেট দূরে থাকতেই লাঞ্চে যেতে হয় বাংলাদেশকে। মধ্যাহ্নবিরতির পরও এ জুটি বেশ ভুগিয়েছে টাইগারদের। তবে হার অবশেষে এড়াতে পারেনি সফরকারীরা। হাসান মুরাদের জোড়া আঘাতে শেষ পর্যন্ত ২১৭ রানের বিশাল জয় নিশ্চিত করেছে নাজমুল শান্তর দল।

এই জয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিল বাংলাদেশ। সেই সঙ্গে মুশফিকের শততম টেস্টও জয়েই রাঙাল বাংলাদেশ।

আয়ারল্যান্ড আজ পঞ্চম দিনের ব্যাটিংয়ে নামে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে। দিনের শুরুতেই অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফেরান তাইজুল ইসলাম। এরপর জর্ডান নিলের সঙ্গে জুটি গড়ে প্রতিরোধ গড়েছিলেন ক্যাম্ফার।

এ জুটি বিপদজনক হয়ে ওঠার আগেই ভাঙেন মেহেদী মিরাজ। মেহেদী মিরাজ। ৩০ রান করে সাজঘরে ফিরেন নিল। এদিকে একপ্রান্তে উইকেট পড়লেও অপরপ্রান্তে ভরসার প্রতীক হয়ে ছিলেন ক্যাম্ফার। টাইগার বোলারদের সামলে দলের সংগ্রহ বাড়াচ্ছিলেন তিনি।

নিলের সঙ্গে ৫৪ রানের জুটি গড়া ক্যাম্ফার এরপর লাঞ্চের আগে ২৬ রানের অপরাজিত জুটি গড়েন হোয়িকে নিয়ে। এ জুটিই লাঞ্চের পরও বেশ অনেকটা সময় টেনেছেন দলকে। শেষ পর্যন্ত দুজন মিলে গড়েছেন ৫৪ রানের জুটি। অনেক চেষ্টা করেও জুটি ভাঙতে পারছিলেন না তাইজুল-ইবাদতরা।

শেষ পর্যন্ত সফল হন মুরাদ। দলীয় ২৯১ রানে মুরাদের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফেরেন হোয়ি। আউট হওয়ার আগে তিনি করেন ১০৪ বলে ৩৭ রান। এরপরের বলেই আউট হন আইরিশদের শেষ ব্যাটার ম্যাথু হাম্ফ্রিস। শেষ পর্যন্ত ২৫৯ বল খেলে ৭১ রানে অপরাজিত ছিলেন ক্যাম্ফার। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ৪ টি করে উইকেট নিয়েছেন মুরাদ ও তাইজুল।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:৫১   ১৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের কমিটি ঘোষণা
বাজারে উঠেছে অপুষ্ট তরমুজ, বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতার
ভোলায় ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টায়ার ওয়ানে ভোলা
৪৪তম ন্যাশনাল চ্যা¤িপয়নশিপে ঝিনাইদহকে ৪৯ রানে হারিয়েছে ভোলা
৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ভোলার দল ঘোষণা
মাঠের অতন্দ্র প্রহরী থেকে এবার ক্রীড়াঙ্গনের ‘ক্যাপ্টেন’ আমিনুল
ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সাবেক ফুটবলার আমিনুল হক
ভোলাস চিলড্রেন স্পেশাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বনভোজন অনুষ্ঠিত



আর্কাইভ