ভোলায় আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) ভোলা সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে সদর উপজেল অফিসের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

‘বাংলাদেশের চর এলাকার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)’ এর আওতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ-উইং) ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান। উপস্থিত ছিলেন ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রশিক্ষণে বক্তারা বলেন, চরাঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব। জলবায়ু পরিবর্তন, মাটি ও পানি ব্যবস্থাপনা, উন্নত মানের বীজ, সবজি চাষ এবং রোগবালাই ব্যবস্থাপনার আধুনিক কৌশল নিয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

দিনব্যাপী এই কর্মশালায় ভোলা সদরের বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাঝে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০:৫০:৫৫   ১৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ
ভোলায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খোরশেদ আলমকে অপসারণ ও এ কে এম ফারুকের পুনর্বহালের দাবিতে গ্রাহকদের মানববন্ধন
ভোলায় চামড়ার ভালো দাম পাচ্ছে না মৌসুমী ব্যবসায়ীরা
মনপুরায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ব্যবসাপ্রতিষ্ঠান, প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি ব্যবসায়ীদের
ভোলার ঐতিহ্যবাহী গজারিয়া পশুর হাট: আড়াইশ বছর ধরে খাজনা ফ্রি বেচাকেনা
জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
ভোলায় ঈদ ঘিরে জমজমাট পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়
চরফ্যাশনে কুরবানির জন্য প্রস্তুত ২৫ হাজার পশু
ভোলার মহিমা এখন ‘লেডি মোবাইল ডাক্তার’ নারীদের প্রথম পছন্দ তিনি!
ভোলার কৃষকের উৎপাদিত পণ্যে জমজমাট কৃষক বাজার



আর্কাইভ