পরানগঞ্জে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » পরানগঞ্জে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের পরাণগঞ্জ এলাকায় ‘তারুণ্যের উৎসব ও সমৃদ্ধি কর্মসূচি’র আওতায় ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) শিক্ষা কেন্দ্র, কৈশোর, যুব ও প্রবীণ কর্মসূচির উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা ও কাচিয়া ইউনিয়নের প্রশাসক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিজেইউএস-এর পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল।

ফুটবল প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও শিক্ষা কেন্দ্র ও কৈশোর-যুব-প্রবীণ ক্লাবের আয়োজিত দৌড়, চেয়ার সিটিং, সংগীত, নৃত্য, চকলেট দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

স্থানীয় জনসাধারণ, যুবসমাজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ০:৪৯:৫৪   ১৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নতুন কুঁড়ি স্পোর্টসে ভোলায় জমজমাট মার্শাল আর্ট প্রতিযোগিতা
ভোলায় ‘নতুন কুঁড়ি’ ক্রিকেট প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগে ভোলা পৌরসভা চ্যাম্পিয়ন
শের-ই বাংলা মেডিকেল কলেজে সারথ্য-৫৭ ব্যাচের ‘প্রীতি ফুটবল ম্যাচ ও ফল উৎসব’ অনুষ্ঠিত
ভোলায় শুরু হল প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মনপুরায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চোখের ছানি অপারেশন
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের কমিটি ঘোষণা



আর্কাইভ