তজুমদ্দিন সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিন সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলায় মটর সাইকেল দূর্ঘটনায় শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম ইমন নিহত হয়। গত শক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে বাটমারা মাহফিল থেকে মটর সাইকেল যোগে নিজ বাড়ি তজুমদ্দিনে আসার পথে ভোলা-চরফ্যাশন সড়কের কুঞ্জেরহাট উত্তর পাশে লেবুকাটা এলাকায় আসলে অপরদিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পিলারের সাথে ধাক্কা খেয়ে আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতাল পাঠানো হয়। সেখানেও তার অবস্থা আরো সংকটাপন্ন হলে রাতেই বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে ভোররাতে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিতহ ইমন তজুমদ্দিন উপজেলার গুরিন্দা বাজার ফার্মেসি ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের ছেলে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।

বাংলাদেশ সময়: ০:৪৯:২১   ২১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
তজুমদ্দিনে বিশাল আকৃতির গুইসাপ উদ্ধারের পর বনে অবমুক্ত
জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
জেলা তথ্য অফিস ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত
তজুমদ্দিনে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান নিয়ে সেমিনার অনুষ্ঠিত
তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
তজুমদ্দিনে ইলিশ অভয়াশ্রম এলাকার জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
তজুমদ্দিনে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি, দাম নিয়ে শঙ্কা



আর্কাইভ