মনপুরায় অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি
শনিবার, ২২ নভেম্বর ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার দুপুর ৩টায় উপজেলার মরপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে বিকেল ৪টায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

ব্যবসায়ীরা জানান, শুক্রবার দুপুর ৩টায় কৃষ্ণার স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে রমেস কাঠের দোকান, কৃষ্ণা স্বর্ণের দোকান, তরিকুলের কম্পিউটারের দোকান, রিপনের গার্মেন্টসের দোকান, নাসিমের কাঠের দোকান, সুদাংসুর চালের আড়ত ও উদ্দ্যবের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়।

---

এই ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ফজলুর রহমান জানান, স্বর্নের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আনুমানিক দুই ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বি জানান, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে। আজ (শনিবার) জেলা প্রশাসক মহোদয় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আসছেন।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৫৬   ৩১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
মনপুরায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ব্যবসাপ্রতিষ্ঠান, প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি ব্যবসায়ীদের
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
মনপুরায় সাবমেরিন কেবলে বিদ্যুৎ: বিচ্ছিন্ন দ্বীপে উন্নয়নের নতুন সম্ভাবনা
অবশেষে মনপুরায় সরকারি জমিতে নির্মানাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ করলেন ইউএনও
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী আটক, জেল হাজতে প্রেরণ
মেঘনা নদীতে বিকল বোটসহ ১২ যাত্রীকে উদ্ধার করল কোস্টগার্ড
বেশি দামেও বিদ্যুৎ না পেয়ে ক্ষোভে মনপুরায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভ গ্রাহকদের



আর্কাইভ