‎চরফ্যাশনে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » ‎চরফ্যাশনে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি।।

‎ভোলার চরফ্যাশনে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মো. আনচার (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ‎বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯ টার দিকে ছাত্রীর বাবার বাসা থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ আইচা থানা পুলিশ।

‎গ্রেফতারকৃত আনচার উপজেলার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বেড়িবাঁধের পাশের বাসিন্দা আব্দুল আজিজ বেপারীর ছেলে।

‎ভুক্তভোগী ও তার পরিবার এবং পুলিশ জানায়, ছাত্রী চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করেন। সে স্কুলে যাওয়ার পথে কথা বলার একপর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে আনচার। এরপর বুধবার রাত ৮টার দিকে ছাত্রীর বাবার বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন। ছাত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আনচারকে রাতে আটক করে সকাল ৯টার দিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

‎এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মাদ্রাসার মাঠে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে অভিযুক্ত আনচারের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা অংশ নেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আনচার পূর্বেও ২০২১ সালে পাশ্ববর্তী গ্রামের আলাউদ্দিনের মেয়ে আকলিমা বেগম নামে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাসে ধর্ষণ করেছিলেন। পরে আনচারের সাথে কিশোরী বিয়ে না হওয়ায় ওই কিশোরীর বিষপান করে আত্মহত্যা করেন। কিশোরীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হলেও প্রভাবশালী মহলের কারণে পরিবার ন্যায় বিচার পাননি।

‎দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা নেওয়া হয়েছে। আসামি আনচারকে আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিম শিক্ষার্থীকে ডিএনএ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:১১   ১৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
৯৫ দিন পর মুক্তি পেলেন ভারতের কারাগারে থাকা ভোলার ১৯ জেলে
তজুমদ্দিনে বিষ প্রয়োগ করে মাছ শিকার দলের পাঁচ সদস্যকে আটক করে মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
পিতা ও পুত্রকে আটকে রেখে নির্যাতন: পুলিশের সহযোগীতায় উদ্ধার আটক-৩
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অটোরিকশা ও গাঁজাসহ আটক-২
ভোলায় লঞ্চযাত্রীকে চোখ বেঁধে অপহরণ: খুঁজে পেতে পরিবারের আহাজারি
ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় ভোলায় আ’লীগ নেতা রাসেল খা গ্রেপ্তার
আইনের তোয়াক্কা নেই: বোরহানউদ্দিনে অগ্রক্রয়কৃত জমিতে অবৈধ দখলের চেষ্টা অব্যাহত
ধনিয়ায় পৈত্রিক সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৪
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড



আর্কাইভ